দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাসদের কার্যালয় থেকে আটক ২৭ জনের বিষয়ে অধিকতর তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
জাসদ কার্যালয় থেকে ২৭ জনকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের বিষয়ে অধিকতর তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে সেখান থেকে অন্তত ৩০০ নেতা-কর্মীকে আটক করা হয়। পরে ২৭ জনকে আটক রেখে বাকি সবাইকে ছেড়ে দেয় পুলিশ।
মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধীদের দলীয় পরিচয় দেখা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের যারা গাফিলতি করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সম্প্রতি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে পুলিশের বদলি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বদলি শেষ সমাধান নয়। বিভাগীয় শাস্তির পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলা করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
/অ